মেলোনির সমালোচনায় ট্রাম্প
April 15, 20264:45 am

ইজরায়েলের সঙ্গে প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়ায় ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সমালোচনা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার তিনি বলেন, ‘আমি তাঁর (মেলোনি) ব্যাপারে হতবাক। আমি ভেবেছিলাম, তাঁর সাহস আছে, কিন্তু আমি ভুল ভেবেছিলাম।’