বাসর রাতেই ৯০ লক্ষ টাকার দাবি! কনের কাণ্ডে স্তম্ভিত গোটা দুনিয়া!
April 16, 20263:03 pm

উত্তরপ্রদেশের আগ্রায় বাসর রাতে নববধূর ৯০ লক্ষ টাকা দাবির অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, বিয়ের পর আগ্রার জগদীশপুরার বাসিন্দা গৌরবের কাছে নববধূ কল্পনা এই বিপুল পরিমাণ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় অভিযুক্ত নববধূ এবং তাঁর পরিবারের সদস্যরা বাড়িতে ভাঙচুর চালান এবং পিএনজি পাইপলাইন ভেঙে আগুন ধরানোর মাধ্যমে পুরো পরিবারকে হত্যার চেষ্টা করেন।
বিয়ের কয়েকদিন পরেই অভিযুক্ত নববধূ নিজের ও শাশুড়ির গয়না নিয়ে বাপের বাড়ি চলে যান এবং প্রাণনাশের হুমকি দেন। দীর্ঘ সময় পুলিশের নিষ্ক্রিয়তার পর ভুক্তভোগী পরিবার আদালতের দ্বারস্থ হয়। আদালতের নির্দেশে অভিযুক্ত কল্পনা, তাঁর বাবা ও ভাইদের বিরুদ্ধে প্রতারণা, চুরি ও খুনের চেষ্টার মামলা দায়ের করেছে জগদীশপুরা থানা। পুলিশ ঘটনার নেপথ্যে কোনো ‘লুটেরা কনে’ চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে।