মায়ের কষ্ট সইতে না পেরে ছাদ থেকে ধাক্কা দিয়ে হত্যা, কলঙ্কিত ছেলের কাণ্ড!

মায়ের কষ্ট সইতে না পেরে ছাদ থেকে ধাক্কা দিয়ে হত্যা, কলঙ্কিত ছেলের কাণ্ড!

বেঙ্গালুরুর আরআর নগরের বিইএমএল লেআউটে প্যারালাইসিসে আক্রান্ত ৭৫ বছর বয়সী এক বৃদ্ধাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ৪২ বছর বয়সী ছেলের বিরুদ্ধে। দোতলা ভবনের ছাদ থেকে ধাক্কা দেওয়ার পর ঘটনাস্থলেই বৃদ্ধার মৃত্যু হয়। এই ঘটনায় অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবক পেশায় একজন সেলস এক্সিকিউটিভ। গত চার-পাঁচ বছর ধরে শয্যাশায়ী মায়ের শারীরিক কষ্ট এবং তাঁর যত্ন নেওয়া কঠিন হয়ে পড়েছিল বলে দাবি করেছেন অভিযুক্ত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাকে ছাদ থেকে ফেলে দেওয়ার কথা স্বীকার করেছেন। পুলিশ এই ঘটনায় একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে এবং ঘটনার সাথে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *