অ্যাপ ক্যাবে ভয়াবহ ধাক্কা, দুমড়ে-মুচড়ে ফুটপাথে উঠল গাড়ি!

অ্যাপ ক্যাবে ভয়াবহ ধাক্কা, দুমড়ে-মুচড়ে ফুটপাথে উঠল গাড়ি!

সল্টলেক সেক্টর ফাইভ মেট্রো স্টেশনের কাছে বেপরোয়া গতির জেরে একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনার ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার ডিভাইডারে সজোরে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এই দুর্ঘটনায় গাড়িতে থাকা তিন পুরুষ ও এক নারীসহ মোট চারজন আহত হয়েছেন।

আহত চারজনকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। এদের মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও, গাড়ির চালক এবং পাশে বসা সহযাত্রী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে নব দিগন্ত ট্রাফিক গার্ড এবং ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *