লোকসভায় আসন পুনর্বিন্যাস নিয়ে কেন এত বিতর্ক?

লোকসভায় আসন পুনর্বিন্যাস নিয়ে কেন এত বিতর্ক?

আজ থেকে সংসদে শুরু হচ্ছে বিশেষ অধিবেশন। এই অধিবেশনে তিনটি গুরুত্বপূর্ণ বিল পেশ করা হবে—৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ বিল, লোকসভার আসন পুনর্বিন্যাস বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন (সংশোধনী) বিল। এর মধ্যে লোকসভার আসন পুনর্বিন্যাস বিলটি নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয়েছে। সরকারের প্রস্তাব অনুযায়ী, এই বিল পাশ হলে লোকসভার বর্তমান ৫৪৩টি আসন বেড়ে ৮৫০টি হবে এবং এর ফলে সমস্ত রাজ্যের লোকসভা ও বিধানসভা আসন সংখ্যা বৃদ্ধি পাবে।

এই বিলের বিরোধিতা করে বিরোধী দলগুলোর দাবি, এটি উত্তর ও দক্ষিণ ভারতের মধ্যে বিভাজন তৈরি করবে। সরকারের বিরুদ্ধে এই বিলের মাধ্যমে এক ধরণের ‘ট্রিক’ বা কৌশল অবলম্বন করার অভিযোগ তুলেছে বিরোধীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *