বিল বিরোধীদের কড়া বার্তা মোদীর, মহিলারা ক্ষমা করেননি!
April 17, 20264:03 am

বৃহস্পতিবার লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে আলোচনা চলাকালীন সকল বিরোধী দলকে বিলের সমর্থনে এগিয়ে আসার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, দেশের নীতি-নির্ধারণ প্রক্রিয়ায় মহিলাদের অংশগ্রহণ নিশ্চিত করা বর্তমান সময়ের দাবি। এটি কেবল একটি বিল নয়, বরং একবিংশ শতকে ভারতের বিকশিত হওয়ার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
প্রধানমন্ত্রী সতর্ক করে বলেন, অতীতে যারা মহিলা সংরক্ষণ বিলের বিরোধিতা করেছে, দেশের মহিলারা তাঁদের ক্ষমা করেননি। তিনি উল্লেখ করেন, গত ২৫-৩০ বছরে তৃণমূল স্তরে নারীদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং পঞ্চায়েত স্তরে তাঁরা নেতৃত্বের প্রমাণ রেখেছেন। দীর্ঘ সময় ধরে নারীদের এই নির্ণায়ক ভূমিকা থেকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছিল উল্লেখ করে মোদী বলেন, বর্তমান সরকার সেই অধিকার সুরক্ষিত করার উদ্যোগ নিয়েছে।