প্রাক্তন প্রেমিককে চড় মারার মাশুল, কিশোরীকে নৃশংস খুন!

প্রাক্তন প্রেমিককে চড় মারার মাশুল, কিশোরীকে নৃশংস খুন!

কাটোয়ায় নাবালিকা গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৭, নেপথ্যে পুরনো বিরোধ

পূর্ব বর্ধমানের কাটোয়ায় এক নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগে সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে কাটোয়া থানা এলাকার একটি ইটভাটায় এই ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা সংজ্ঞাহীন অবস্থায় ওই নাবালিকাকে উদ্ধার করে থানায় নিয়ে যান। নির্যাতিতা নাবালিকার পরিবারের অভিযোগ, কিছু সময় আগে ওই নাবালিকার সঙ্গে তার প্রাক্তন প্রেমিকের বিবাদ হয়েছিল এবং সে তাকে চড় মেরেছিল। সেই ঘটনার প্রতিশোধ নিতেই অভিযুক্ত প্রাক্তন প্রেমিক তার বন্ধুদের ডেকে এনে এই অপরাধমূলক কাজের পরিকল্পনা করে।

পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে রাতেই অভিযানে নামে কাটোয়া থানার পুলিশ। রাতভর তল্লাশি চালিয়ে মূল অভিযুক্ত-সহ সাতজনকে গ্রেফতার করা হয়, যাদের মধ্যে একজন নাবালক। পুলিশের জিজ্ঞাসাবাদে ধৃতরা ঘটনার কথা স্বীকার করেছে। বৃহস্পতিবার ছয় প্রাপ্তবয়স্ক অভিযুক্তকে কাটোয়া মহকুমার বিশেষ পকসো আদালতে তোলা হয় এবং তদন্তের স্বার্থে তাদের পাঁচ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। এছাড়া, ধৃত নাবালককে বর্ধমান জেলা জুভেনাইল আদালতে পাঠানো হয়েছে। বর্তমানে নির্যাতিতা নাবালিকা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *