ডিলিমিটেশন বিল নিয়ে মোদীর বড় ঘোষণা, দেশজুড়ে কী বদল আসছে?

ডিলিমিটেশন বিল নিয়ে মোদীর বড় ঘোষণা, দেশজুড়ে কী বদল আসছে?

লোকসভায় ডিলিমিটেশন বা আসন পুনর্বিন্যাস প্রক্রিয়া নিয়ে ওঠা বিতর্কের মাঝে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশ্বস্ত করে জানালেন, এই প্রক্রিয়া সম্পূর্ণ নিরপেক্ষ হবে। প্রধানমন্ত্রী সাফ জানিয়েছেন, ডিলিমিটেশন প্রক্রিয়ায় কোনো রাজ্যের সঙ্গেই অন্যায় বা পক্ষপাতিত্ব করা হবে না। লোকসভায় দাঁড়িয়ে গ্যারান্টি দিয়ে তিনি বলেন, মহিলা সংরক্ষণ এবং লোকসভার আসন সংখ্যা ৮৫০-এ উন্নীত করার যে উদ্যোগ সরকার নিয়েছে, তাতে ভারতের কোনো অঞ্চলের (উত্তর, দক্ষিণ, পূর্ব বা পশ্চিম) প্রতি অবিচার করা হবে না।

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপ নিয়ে সরব হয়েছে বিরোধী দলগুলো। কংগ্রেস, তৃণমূল ও ডিএমকে-সহ ইন্ডিয়া জোটের অভিযোগ, ২০২৭ সালের জনগণনার জন্য অপেক্ষা না করে ২০১১-র জনগণনার ভিত্তিতে আসন পুনর্বিন্যাস করলে উত্তর ভারতের রাজ্যগুলোর আসন সংখ্যা দক্ষিণ ও পূর্ব ভারতের তুলনায় অস্বাভাবিকভাবে বেড়ে যাবে। এ ছাড়াও বিরোধীদের আশঙ্কা, ডিলিমিটেশন কমিশনের মাধ্যমে ক্ষমতাসীন বিজেপি সরকার নিজস্ব সুবিধামতো নির্বাচনী সীমানা নির্ধারণ করতে পারে, যা সংখ্যালঘুদের রাজনৈতিক গুরুত্ব কমিয়ে দেওয়ার কৌশল হতে পারে। এই প্রেক্ষাপটেই প্রধানমন্ত্রী পুনরায় প্রতিশ্রুতি দিলেন যে, সরকার কোনো ধরনের বৈষম্য ছাড়াই এই প্রক্রিয়া সম্পন্ন করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *