বিশ্বের লাইফলাইন নিয়ে উদ্বেগ! হরমুজ প্রণালীতে শান্তি ফেরাতে একজোট মোদী-ম্যাক্রোঁ

বিশ্বের লাইফলাইন নিয়ে উদ্বেগ! হরমুজ প্রণালীতে শান্তি ফেরাতে একজোট মোদী-ম্যাক্রোঁ

পশ্চিম এশিয়ার চলমান অস্থিরতা এবং সমুদ্রপথে পণ্য পরিবহণের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বৃহস্পতিবার এক গুরুত্বপূর্ণ ফোনালাপে দুই নেতা হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা এবং অবাধ নৌচলাচল নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেন। মোদী ও ম্যাক্রোঁ একমত পোষণ করেন যে, বিশ্বের এই গুরুত্বপূর্ণ জলপথে নৌচলাচলের স্বাধীনতা বিঘ্নিত হলে তা বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। উল্লেখ্য, বিশ্বের অপরিশোধিত তেল ও গ্যাস সরবরাহের প্রধান পথ হওয়ায় হরমুজ প্রণালীকে ‘অয়েল লাইফলাইন’ হিসেবে বিবেচনা করা হয়।

এই পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী মোদী গত কয়েক দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অস্ট্রিয়ার চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টকারের সঙ্গে আলোচনা করেছেন। ভারত সরকার সংলাপ ও কূটনীতির মাধ্যমেই এই সংকটের সমাধান চায় বলে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে। অন্যদিকে, হরমুজ প্রণালীতে নিরাপত্তা নিশ্চিত করতে ফ্রান্স উদ্যোগী হয়েছে। এ লক্ষ্যে শুক্রবার প্যারিসে ৪০টিরও বেশি দেশকে নিয়ে একটি আন্তর্জাতিক ভিডিও কনফারেন্সের আয়োজন করেছে ফ্রান্স ও যুক্তরাজ্য, যেখানে একটি ‘বহুপাক্ষিক ও প্রতিরক্ষামূলক মিশন’ গঠনের পরিকল্পনা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *