কেন সাংসদ পেনশন প্রত্যাখ্যান করলেন বিকাশরঞ্জন? জেনে নিন সাড়া জাগানো কারণ!

কেন সাংসদ পেনশন প্রত্যাখ্যান করলেন বিকাশরঞ্জন? জেনে নিন সাড়া জাগানো কারণ!

প্রাক্তন রাজ্যসভার সাংসদ ও প্রবীণ সিপিআই(এম) নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য সরকারি নিয়ম অনুযায়ী প্রাপ্য আজীবন পেনশন এবং অন্যান্য ভাতা গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন। বৃহস্পতিবার তিনি রাজ্যসভার সেক্রেটারি জেনারেলকে চিঠি দিয়ে নিজের এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন।

চিঠিতে বিকাশবাবু উল্লেখ করেছেন যে, পেশায় আইনজীবী হিসেবে তাঁর নিজস্ব উপার্জনেই জীবনধারণের খরচ চলে যায়, তাই দেশের কোষাগার থেকে অতিরিক্ত কোনো আর্থিক সুবিধা নিতে তিনি আগ্রহী নন। তিনি তাঁর এই পেনশন জনকল্যাণমূলক কাজে ব্যবহারের ইঙ্গিতও দিয়েছেন। কলকাতা হাইকোর্টের সফল আইনজীবী হিসেবে পরিচিত বিকাশবাবু রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ত্যাগ করে রাজনৈতিক মহলে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *