প্রেমে পড়লে মন ও মস্তিষ্কে আসলে কী ঘটে?
April 17, 20267:20 pm

প্রেমে পড়ার সময় শরীরে কেবল হরমোনের পরিবর্তনই ঘটে না, বরং প্রিয় মানুষকে সামনে দেখলে শারীরিক ও মানসিক নানা প্রতিক্রিয়া দেখা দেয়। পছন্দের মানুষকে দেখার পর হৃদস্পন্দন বেড়ে যাওয়া, হাতের তালু ঘামা এবং পেটে এক ধরনের শিরশিরানি অনুভবের মতো প্রতিক্রিয়াগুলো মূলত অ্যাড্রেনালিন হরমোনের আকস্মিক বৃদ্ধির কারণেই ঘটে থাকে।
গবেষণায় দেখা গেছে, প্রেমে পড়লে মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব পড়ে। এ সময় শরীরে নিঃসৃত হ্যাপি ও লাভ হরমোনগুলো ব্যথা-যন্ত্রণা থেকে সাময়িক আরাম দেওয়ার পাশাপাশি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে।