IPO বাজারে বড় চমক, শেয়ারের দাম বাড়ল বহুগুণ!
April 17, 20266:21 pm

পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধের প্রভাবে স্টক মার্কেট এবং আইপিও বাজারে যে মন্দা তৈরি হয়েছিল, পরিস্থিতির কিছুটা উন্নতির সাথে সাথে তাতে পরিবর্তন দেখা দিয়েছে। এর ধারাবাহিকতায় শুক্রবার দেশের দুই স্টক এক্সচেঞ্জে ওম পাওয়ার ট্রান্সমিটারের শেয়ারের লিস্টিং সম্পন্ন হয়েছে।
বাজারের প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে কো ম্পা নিটির শেয়ার তার ইস্যু প্রাইসের তুলনায় ৬ শতাংশ বেশি দামে লিস্টিং হয়েছে। উল্লেখ্য, এর আগে যুদ্ধের জেরে শেয়ার বাজারের নিয়মিত লেনদেনের পাশাপাশি একাধিক সংস্থার আইপিও ইস্যু প্রাইসের চেয়ে কম দামে লিস্টিং হওয়ার ঘটনা ঘটেছিল।