অভিষেকের রোড শোয়ে জনজোয়ার, দল ছাড়লেন বিজেপি ও সিপিএম নেতারা!

অভিষেকের রোড শোয়ে জনজোয়ার, দল ছাড়লেন বিজেপি ও সিপিএম নেতারা!

বাঁকুড়ার ওন্দায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুব্রত দাবি করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শোয়ে মানুষের ব্যাপক উৎসাহ ও আশীর্বাদ দেখে এটা স্পষ্ট যে আসন্ন নির্বাচনে ওন্দায় তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। তাঁর মতে, এলাকার উন্নয়নের স্বার্থেই সাধারণ মানুষ বিজেপি ও সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন।

এদিকে, বিজেপির যুবমোর্চার প্রাক্তন সহ-সভাপতি ধনঞ্জয় দলীয় সদস্যপদ ত্যাগ করে তৃণমূলে যোগ দিয়েছেন। তৃণমূলে যোগদানের পর তিনি বলেন, গত নির্বাচনে অমরনাথ শাখাকে বিপুল ভোটে জয়ী করলেও এলাকার উন্নয়নে তিনি ব্যর্থ হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নমূলক কাজের প্রতি আস্থা রেখেই এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শোয়ে মানুষের জনজোয়ার দেখেই তিনি তৃণমূলে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *