মদন মিত্রের প্রচারে ঝড় তুললেন পুত্রবধূ মেঘনা!
April 17, 20268:20 pm

কামারহাটির তৃণমূল কংগ্রেস প্রার্থী মদন মিত্রের প্রচারের মূল সঙ্গী হয়ে উঠেছেন তাঁর পুত্রবধূ মেঘনা মিত্র। পেশায় কাউন্সিলর ও তৃণমূলের সক্রিয় কর্মী মেঘনা নিজের ওয়ার্ডে প্রচারের পাশাপাশি শ্বশুর মদন মিত্রের নির্বাচনী প্রচার ও বিভিন্ন মেগা মিছিলে নিয়মিত অংশ নিচ্ছেন।
নির্বাচনী লড়াইয়ের প্রতিটি পদক্ষেপে মেঘনা মিত্র তাঁর শ্বশুরকে সবরকম সহযোগিতা করছেন। কামারহাটির অলিগলিতে অভিনেতা তথা সাংসদ দেবের উপস্থিতিতে আয়োজিত সাম্প্রতিক প্রচার মিছিলগুলিতেও মদন মিত্রের পাশে দেখা গেছে তাঁর ছোট বৌমাকে। দলের হয়ে নিয়মিত প্রচারের মাঠ চষে বেড়াচ্ছেন তিনি।