ঝলসে মৃত তিন

ঝলসে মৃত তিন

রাজস্থানের চুরু জেলায় SUV-র সঙ্গে ডাম্পারের সংঘর্ষে ঝলসে মৃত্যু তিন জনের। গুরুতর জখম পাঁচ জন। হামিরওয়াস থানা এলাকায় পিলানি-সাদুলপুর রোডে দুর্ঘটনা ঘটে। থানার ওসি রাজসিং সুথার জানিয়েছেন, পিলানিতে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন আট জন। সেখান থেকে বোলেরো গাড়িতে চেপে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা ঘটে। ডাম্পারের সঙ্গে ধাক্কা লেগে বোলেরো গাড়িতে আগুন ধরে যায়। ঝলসে ৩ জন মারা যান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *