পূজার ঘরে তামার ঘটিতে জল রাখা কি কেবলই প্রথা, নাকি লুকিয়ে আছে বড় রহস্য? জেনে নিন বাস্তু নিয়ম

পূজার ঘরে তামার ঘটিতে জল রাখা কি কেবলই প্রথা, নাকি লুকিয়ে আছে বড় রহস্য? জেনে নিন বাস্তু নিয়ম

সনাতন ধর্মে পূজা অর্চনার ক্ষেত্রে প্রতিটি আচারের পেছনেই নিহিত রয়েছে গভীর আধ্যাত্মিক ও বাস্তুগত কারণ। অনেকেই বাড়ির ঠাকুরঘরে তামার ঘটি বা লোটাতে জল ভরে রাখেন। বাস্তু বিশেষজ্ঞদের মতে, এটি কেবল একটি প্রথা নয়, বরং ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করে ইতিবাচক শক্তির সঞ্চার করার একটি অন্যতম উপায়।

দেবতার আশীর্বাদ ও জলের পবিত্রতা

শাস্ত্র অনুযায়ী, পূজা ঘরে জলপূর্ণ ঘটি রাখা অত্যন্ত শুভ। যেমনভাবে পূজায় ঘণ্টার মাধ্যমে গরুড় দেবতাকে আহ্বান জানানো হয়, ঠিক তেমনি ঘটির জলকে বরুণ দেবের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, বরুণ দেব জগতের রক্ষক এবং তাকে তুষ্ট রাখতে পারলে সংসারে সুখ-শান্তি বজায় থাকে। এছাড়া, এই জলে তুলসী পাতা যোগ করলে তার পবিত্রতা বহুগুণ বেড়ে যায়, যা দেবতাকে ‘আচমন’ করানোর জন্য উপযুক্ত হয়ে ওঠে। মনে করা হয়, এই প্রক্রিয়ায় দেবতারা দ্রুত প্রসন্ন হন এবং পারিবারিক সমৃদ্ধি বৃদ্ধি পায়।

সঠিক নিয়ম ও বাস্তু প্রভাব

বাস্তুশাস্ত্র অনুসারে, পূজা ঘরে জল রাখার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলা জরুরি, অন্যথায় আশানুরূপ ফল পাওয়া যায় না।

  • সঠিক দিক: জলপূর্ণ পাত্রটি সর্বদা উত্তর বা উত্তর-পূর্ব কোণে (ঈশান কোণ) রাখা উচিত। এই দিকটি ইতিবাচক শক্তির উৎস হিসেবে পরিচিত।
  • পাত্রের ধরণ: বাস্তু মতে, জল রাখার জন্য তামার পাত্র ব্যবহার করা সবচেয়ে শ্রেয়।
  • জলের সদ্ব্যবহার: পূজা শেষ হওয়ার পর সেই জল যত্রতত্র ফেলে দেওয়া অনুচিত। এই পবিত্র জল গাছের গোড়ায় দেওয়া বা পাখিদের পান করতে দেওয়া উচিত, যা পুণ্য লাভের সহায়ক বলে মনে করা হয়।

সঠিক নিয়ম মেনে ঠাকুরঘরে জল রাখলে গৃহস্থালির দরিদ্যতা দূর হয় এবং আর্থিক ও মানসিক স্থিতিশীলতা বজায় থাকে বলে বিশেষজ্ঞরা মনে করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *