রান্নার গ্যাসের ভর্তুকি কি এবার অতীত? ফোনের একটি মেসেজেই বদলে যেতে পারে আপনার হিসাব!

রান্নার গ্যাসের ভর্তুকি কি এবার অতীত? ফোনের একটি মেসেজেই বদলে যেতে পারে আপনার হিসাব!

পেট্রোলিয়াম মন্ত্রক এবং দেশের শীর্ষস্থানীয় তেল সংস্থাগুলো এখন রান্নার গ্যাসের (এলপিজি) ডেটাবেসের সঙ্গে আয়কর দপ্তরের রেকর্ড যাচাই করার প্রক্রিয়া শুরু করেছে। ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়ামের মতো রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো ইতিধ্যেই গ্রাহকদের চূড়ান্ত নোটিশ পাঠাতে শুরু করেছে। সরকারের মূল লক্ষ্য হলো, স্বচ্ছতা নিশ্চিত করা এবং অযোগ্য গ্রাহকদের ভর্তুকির তালিকা থেকে বাদ দেওয়া।

১০ লক্ষ টাকার আয়ের গেরো এবং নতুন নিয়ম

সরকারি নীতি অনুযায়ী, যে সমস্ত পরিবারের বার্ষিক করযোগ্য আয় (ট্যাক্সেবল ইনকাম) ১০ লক্ষ টাকার বেশি, তারা আর এলপিজি ভর্তুকি পাওয়ার যোগ্য নন। পেট্রোলিয়াম মন্ত্রক সরাসরি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ডেটা ব্যবহার করে যাচাই করছে যে, উচ্চ আয়ের পরিবারগুলো এখনও ভর্তুকি গ্রহণ করছে কি না। এই যাচাইকরণের ভিত্তিতেই নির্দিষ্ট গ্রাহকদের ফোনে মেসেজ বা নোটিশ পাঠানো হচ্ছে। এই বার্তায় স্পষ্ট জানানো হচ্ছে যে, আয়ের সীমা অতিক্রম করলে আগামী ৭ দিনের মধ্যে সংশ্লিষ্ট গ্রাহকের ভর্তুকি স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে।

নোটিশ পেলে গ্রাহকদের করণীয়

তেল সংস্থাগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো গ্রাহক যদি মনে করেন যে তার আয় ১০ লক্ষ টাকার কম হওয়া সত্ত্বেও ভুলবশত এমন মেসেজ পেয়েছেন, তবে তাকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। মেসেজ পাওয়ার ৭ দিনের মধ্যে ব্যবস্থা না নিলে ভর্তুকি সুবিধা চিরতরে বন্ধ হয়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে গ্রাহকরা টোল-ফ্রি হেল্পলাইন নম্বর ১৮০০-২৩৩৩-৫৫৫-এ যোগাযোগ করে নিজেদের তথ্য প্রদান করতে পারেন অথবা সংশ্লিষ্ট গ্যাস কো ম্পা নির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে অভিযোগ জানাতে পারেন।

এই কঠোর পদক্ষেপের মূল কারণ হলো সরকারি কোষাগারের ওপর চাপ কমানো এবং প্রকৃত দুস্থ ও মধ্যবিত্তদের কাছে ভর্তুকির সুবিধা পৌঁছে দেওয়া। তথ্যের এই ডিজিটাল সমন্বয় ব্যবস্থার ফলে এখন থেকে উচ্চবিত্তদের জন্য রান্নার গ্যাসে ছাড় পাওয়া কার্যত আসাম্ভব হয়ে দাঁড়াচ্ছে। তাই ফোনে আসা মেসেজটিকে অবহেলা না করে দ্রুত সঠিক তথ্য যাচাই করে নেওয়া প্রতিটি গ্রাহকের জন্য জরুরি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *