আরজি কর কাণ্ডে এবার রাঘববোয়ালদের নাম
May 14, 20266:29 am

আরজি কর কাণ্ডে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে জলহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের গ্রেফতারির দাবিতে উত্তাল রাজ্য রাজনীতি। ময়নাতদন্ত ও দাহকার্যে অতি-সক্রিয়তার অভিযোগ তুলে তাঁরসহ তিন প্রভাবশালীকে সিবিআইয়ের জালে আনার দাবি জানিয়েছে নির্যাতিতার পরিবার। রাঘববোয়ালদের আড়াল করতেই এই তৎপরতা কি না, সেই প্রশ্নেই এখন সরগরম রাজপথ। সিবিআই তদন্তের মোড় ঘোরানো এই বিস্ফোরক দাবিতে বাড়ছে অস্বস্তি।