মারধরে গ্রেফতার তৃণমূল নেতা
May 16, 20264:27 am

আগ্নেয়াস্ত্র নিয়ে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগে বর্ধমানের জামালপুরের চকদিঘি তৃণমূল অঞ্চল সভাপতি আজাদ রহমান সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জামালপুরের গোপীকান্তপুর গ্রামের বাসিন্দা তথা বিজেপি নেতা গৌরসুন্দর মণ্ডলকে জামালপুরের চৌবেড়িয়া ব্রিজ সংলগ্ন এলাকায় রাস্তা আটকে মারধর করা হয়। আগ্নেয়াস্ত্র উঁচিয়ে তাঁকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে।