৫ ঘণ্টা মিলবে না ক্যাব ও খাবার, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে স্তব্ধ গিগ পরিষেবা!

৫ ঘণ্টা মিলবে না ক্যাব ও খাবার, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে স্তব্ধ গিগ পরিষেবা!

দেশজুড়ে এক অভূতপূর্ব ধর্মঘটের ডাক দিয়েছেন অ্যাপ-ভিত্তিক পরিষেবার সঙ্গে যুক্ত গিগ কর্মীরা। পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি তিন টাকা বৃদ্ধির প্রতিবাদে দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৫ ঘণ্টা কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওলা, উবার, সুইগি ও জোম্যাটোর মতো প্রথম সারির সংস্থাগুলির চালক ও ডেলিভারি পার্টনাররা এই কর্মবিরতিতে শামিল হওয়ায় চরম ভোগান্তির মুখে পড়তে চলেছেন সাধারণ মানুষ।

ক্ষোভের কারণ ও গিগ কর্মীদের দাবি

গিগ অ্যান্ড প্ল্যাটফর্ম সার্ভিস ওয়ার্কার্স ইউনিয়ন (GIPSWU)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ক্রমাগত মূল্যবৃদ্ধি এবং জ্বালানির খরচ বাড়ার কারণে বর্তমান আয়ে সংসার চালানো আসাম্ভব হয়ে পড়েছে। প্রতিদিন দীর্ঘ পথ যাতায়াত করতে হওয়ায় জ্বালানির এই দাম বৃদ্ধি দেশের প্রায় ১ কোটি ২০ লক্ষ গিগ কর্মীর পকেটে সরাসরি কোপ বসাচ্ছে। অথচ খরচ বাড়লেও অ্যাপ-ভিত্তিক কো ম্পা নিগুলি কর্মীদের পারিশ্রমিক বা লভ্যাংশ বাড়াতে নারাজ। এই পরিস্থিতিতে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ায় প্রতি কিলোমিটারে ন্যূনতম ২০ টাকা সার্ভিস চার্জ বাড়ানোর দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। দ্রুত কোনো সমাধান না মিললে বহু কর্মী এই পেশা ছেড়ে দিতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

ধর্মঘটের সম্ভাব্য প্রভাব

এই ৫ ঘণ্টার প্রতীকী ধর্মঘটের জেরে দেশজুড়ে যাতায়াত ব্যবস্থা এবং অনলাইন খাদ্য সরবরাহ পরিষেবা কার্যত অচল হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে তীব্র গরম ও যানজটের মাঝে দিনে ১০ থেকে ১৪ ঘণ্টা হাড়ভাঙা খাটুনি খাটা ডেলিভারি এজেন্ট এবং নারী কর্মীরাই এই সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিশেষজ্ঞদের মতে, সরকার ও সংশ্লিষ্ট কো ম্পা নিগুলি গিগ কর্মীদের এই দাবি গুরুত্ব সহকারে বিবেচনা না করলে আগামীদিনে দেশের ডিজিটাল অর্থনীতি ও জরুরি নাগরিক পরিষেবা বড়সড় সংকটের মুখে পড়তে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *