এখন ভাইরাল এই ভিডিও, আপনি দেখেছেন?
May 25, 20265:53 pm

ডাবল ইঞ্জিনের তীব্র অ্যাকশন! উত্তর হাওড়ার কুখ্যাত দুষ্কৃতী তথা ‘ডন’ আকাশ সিংয়ের মাথা কামিয়ে গেঞ্জি ও আন্ডারওয়্যার পরিয়ে প্রকাশ্য রাস্তায় হাঁটাল পুলিশ। রাস্তায় ঘোরানো হল অন্য এক দুষ্কৃতীকেও। ২০২১ সালে পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ রয়েছে আকাশের বিরুদ্ধে। ২০টিরও বেশি অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আকাশের এই বাড়বাড়ন্ত TMC-র সমর্থনেই হয়েছিল বলে দাবি বিজেপির।