আইপিএল মাতানোর পুরস্কার, বিজ্ঞাপন পিছু দর দ্বিগুণ করল বিস্ময় প্রতিভা বৈভব

আইপিএল মাতানোর পুরস্কার, বিজ্ঞাপন পিছু দর দ্বিগুণ করল বিস্ময় প্রতিভা বৈভব

বিশ্ব ক্রিকেটে রীতিমতো ঝড় তুলেছেন ১৫ বছর বয়সী তরুণ সেনসেশন বৈভব সূর্যবংশী। সদ্য সমাপ্ত আইপিএলে ট্রফি জিততে না পারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে সবাইকে ছাপিয়ে গেছেন এই বাঁহাতি ব্যাটার। টুর্নামেন্টজুড়ে তার এই বিধ্বংসী ব্যাটিংয়ের পর মাঠে যেমন তার কদর বেড়েছে, তেমনই মাঠের বাইরেও হু হু করে বাড়ছে তার ব্র্যান্ড ভ্যালু। স্বপ্নের আইপিএল শেষ হতেই নিজের বিজ্ঞাপনী পারিশ্রমিক এক লাফে দ্বিগুণ করে ফেলেছে এই বিস্ময় প্রতিভা।

বিজ্ঞাপন বাজারে আকাশছোঁয়া চাহিদা

আইপিএল শুরু হওয়ার আগে বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনী চুক্তির জন্য বৈভব সূর্যবংশী প্রতি বিজ্ঞাপনে ১ কোটি টাকা করে নিত। ইতোমধ্যে ‘কমপ্ল্যান’ ও ‘রেড বুল’-এর মতো বড় সংস্থার বিজ্ঞাপনে তাকে দেখা গেছে। তবে টুর্নামেন্ট শেষে তার আকাশছোঁয়া জনপ্রিয়তার কারণে এখন নতুন বিজ্ঞাপনের জন্য ১.৫ থেকে ২ কোটি টাকা পর্যন্ত দাবি করছে বৈভবের পরিবার। রাজস্থান রয়্যালসের এই তারকা ক্রিকেটারকে বিজ্ঞাপনের মুখ করতে দেশের নামী ব্র্যান্ডগুলো এখন লাইনে দাঁড়িয়েছে। বৈভবের বিজ্ঞাপনী চুক্তি ও বাণিজ্যিক বিষয়গুলো আপাতত তার পরিবার এবং ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস যৌথভাবে তদারকি করছে।

রেকর্ড গড়া টুর্নামেন্ট ও কোটি টাকার আয়

এবারের আইপিএলে ১৬টি ম্যাচ খেলে রেকর্ড ২৩৭ স্ট্রাইক রেটে ৭৭৬ রান সংগ্রহ করে অরেঞ্জ ক্যাপ জিতে নিয়েছে ১৫ বছরের বৈভব। পুরো টুর্নামেন্টে সে সর্বোচ্চ ৭২টি ছক্কা হাঁকিয়েছে। এই অবিশ্বাস্য পারফরম্যান্সের সুবাদে টুর্নামেন্টের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (এমভিপি) এবং ইমার্জিং প্লেয়ারসহ মোট পাঁচটি ব্যক্তিগত খেতাব জিতেছে সে।

পুরস্কারের মঞ্চ থেকে বৈভবের মোট আয় হয়েছে ৪৫ লক্ষ টাকা এবং সাথে মিলেছে একটি বিলাসবহুল গাড়ি। চারবার ম্যাচ সেরা হয়ে পকেটে পুরেছে আরও ৪ লক্ষ টাকা। এছাড়া ম্যাচ প্রতি ৭.৫ লক্ষ টাকা হিসেবে ১৬টি ম্যাচের ফি বাবদ বৈভব আয় করেছে ১ কোটি ২০ লক্ষ টাকা। টুর্নামেন্টের অন্যান্য ছোটখাটো পুরস্কার মিলিয়ে কেবল মাঠের পারফরম্যান্স থেকেই তার ঝুলিতে এসেছে প্রায় ২ কোটি টাকা। এর সাথে ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস তাকে ১ কোটি ১০ লক্ষ টাকায় দলে নিয়েছিল। মাঠের এই সাফল্যই মূলত কর্পোরেট দুনিয়ায় বৈভবের বাণিজ্যিক মূল্য রাতারাতি দ্বিগুণ করে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *