অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বিরাট সুখবর! এই তথ্য খুব গুরুত্বপূর্ণ

রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে এক বড়সড় সুখবর দিল সরকার। এই প্রকল্পের আবেদন প্রক্রিয়ায় যাতে কোনো রকম সমস্যা বা ফর্মের ঘাটতি দেখা না দেয়, সেদিকে কড়া নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
এক ফর্মেই পরিবারের সকলের আবেদন
মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যে, পরিবারের প্রত্যেক মহিলার জন্য আলাদা করে ফর্ম নেওয়ার কোনো প্রয়োজন নেই। সরকারের তরফ থেকে জানানো হয়েছে, এই ফর্মে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ দেওয়ার নির্দিষ্ট জায়গা রাখা হয়েছে। ফলে একটি পরিবারের শাশুড়ি, বউমা, মেয়ে বা ননদ— সকলেই একটিমাত্র ফর্ম পূরণ করেই এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। চারজন মহিলার জন্য চারটি আলাদা ফর্ম সংগ্রহ করার কোনো ঝামেলা আর থাকছে না। সরকারের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই স্বস্তিতে সাধারণ মানুষ, কারণ এতে আবেদন প্রক্রিয়া অনেকটাই সহজ ও হয়রানিমুক্ত হবে।