‘মেরা সার কাটেগা, লেকিন ঝুঁকেগা নেহি’! তৃণমূল ভাঙার জল্পনার মাঝেই বিস্ফোরক কাকলি

‘মেরা সার কাটেগা, লেকিন ঝুঁকেগা নেহি’! তৃণমূল ভাঙার জল্পনার মাঝেই বিস্ফোরক কাকলি

তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলে ভাঙন ধরানোর নেপথ্যে তাঁরই মূল ভূমিকা রয়েছে বলে জোর জল্পনা চলছে রাজনৈতিক মহলে। আর এই বিতর্কের মাঝেই এবার একেবারে হিন্দি সিনেমার কায়দায় বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, মাথা কাটা গেলেও তিনি কারও কাছে মাথা নোয়াবেন না।

পারিবারিক ঐতিহ্যের কথা স্মরণ

নিজের দীর্ঘ রাজনৈতিক ও পারিবারিক ঐতিহ্যের কথা মনে করিয়ে দিয়ে কাকলি বলেন, “আমার নিজের মামা রাজ্যসভা এবং লোকসভা মিলিয়ে পাঁচ বা সাতবারের সাংসদ ছিলেন। তিনি একজন দাপুটে কমিউনিস্ট নেতা ছিলেন। আমার ভাসুরও পশ্চিমবঙ্গের মন্ত্রী ছিলেন।” এর পাশাপাশি তিনি আরও জানান, তাঁর দাদু ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী এবং তাঁর বাবাও লড়াই করতে করতেই মারা গিয়েছেন।

‘মাথা নোয়াব না’

এমন এক লড়াকু ও ঐতিহ্যবাহী পরিবারের সদস্য হিসেবে তিনি যে কোনো চাপের মুখেই মাথা নত করবেন না, তা এদিন স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল সাংসদ। তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ ও জল্পনার কড়া জবাব দিয়ে একেবারে সিনেমার ডায়লগ আউড়ে কাকলি বলেন, “আমি ওই পরিবারের সদস্য। মেরা সার কাটেগা, লেকিন ঝুঁকেগা নেহি।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *