বড় দুর্ঘটনা পানাগড়ে! সিমেন্ট বোঝাই মালগাড়ির চারটি বগি লাইনচ্যুত, তুঙ্গে আতঙ্ক
June 10, 20261:49 pm

বুধবার সাত সকালে পানাগড়ে এক বড়সড় রেল দুর্ঘটনা। সিমেন্ট বোঝাই একটি মালগাড়ির চারটি বগি লাইনচ্যুত হয়ে যাওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
সূত্রের খবর, সকালের দিকে মালগাড়িটি পানাগড় শিল্পতালুক থেকে দুর্গাপুরের দিকে রওনা দিয়েছিল। পানাগড় স্টেশন এলাকা পার করার ঠিক পরেই মালগাড়িটির চারটি বগি লাইন থেকে বেরিয়ে যায়। বিকট শব্দে বিষয়টি নজরে আসতেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষজন। খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছান রেলের পদস্থ আধিকারিকরা। পরিস্থিতি খতিয়ে দেখতে ও দ্রুত উদ্ধারকার্য চালানোর জন্য রেলের মেকানিক্যাল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছেন। মালগাড়িটি লাইনচ্যুত হওয়ার ফলে ওই রুটে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।