শুভেন্দুর মেগা মন্ত্রিসভা: অর্থে স্বপন, স্বাস্থ্যে শারদ্বত, শিল্পে তাপস; একনজরে নতুন মন্ত্রীদের সম্পূর্ণ তালিকা

শুভেন্দুর মেগা মন্ত্রিসভা: অর্থে স্বপন, স্বাস্থ্যে শারদ্বত, শিল্পে তাপস; একনজরে নতুন মন্ত্রীদের সম্পূর্ণ তালিকা

রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তনের পর দীর্ঘ প্রতীক্ষার অবসান! বুধবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হলো শুভেন্দু অধিকারী সরকারের মন্ত্রিসভার পূর্ণাঙ্গ তালিকা। অভিজ্ঞ রাজনীতিক এবং নতুন মুখের ভারসাম্য বজায় রেখে রাজ্যের প্রতিটি জেলা ও বিভাগকে গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে এই নতুন ক্যাবিনেট।

প্রশাসনের মূল চালিকাশক্তি: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

নিজের হাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি দফতর রেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি সামলাবেন—

  • স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতর
  • ভূমি ও ভূমি সংস্কার এবং শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন দফতর
  • বিদ্যুৎ দফতর
  • তথ্য ও সংস্কৃতি বিষয়ক দফতর
  • কর্মী ও প্রশাসনিক সংস্কার দফতর

নতুন মন্ত্রিসভার পূর্ণমন্ত্রীদের তালিকা:

  • নিশীথ প্রামাণিক: উত্তরবঙ্গ উন্নয়ন এবং জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন।
  • অশোক কীর্তনীয়া: খাদ্য ও সরবরাহ এবং সমবায়।
  • দিলীপ ঘোষ: পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন এবং কৃষি বিপণন।
  • ক্ষুদিরাম টুডু: আদিবাসী উন্নয়ন এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা।
  • অগ্নিমিত্রা পাল: নগরোন্নয়ন ও পুর বিষয়ক।
  • দীপক বর্মন: বিদ্যালয় শিক্ষা, আবাসন এবং ক্ষুদ্র, মাঝারি শিল্প ও বস্ত্র।
  • তাপস রায়: শিল্প, বাণিজ্য ও উদ্যোগ; সরকারি উদ্যোগ ও শিল্প পুনর্গঠন এবং অপ্রচলিত শক্তি উৎস।
  • শঙ্কর ঘোষ: সংসদীয় বিষয়ক এবং পর্যটন।
  • মনোজ কুমার ওরাওঁ: বন ও পরিবেশ।
  • অর্জুন সিং: শ্রম ও পরিবহণ।
  • গৌরী শঙ্কর ঘোষ: অনগ্রসর শ্রেণী কল্যাণ এবং গণশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা।
  • জগন্নাথ চট্টোপাধ্যায়: উচ্চশিক্ষা এবং কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন।
  • স্বপন দাশগুপ্ত: অর্থ দফতর।
  • ডা. কল্যাণ চক্রবর্তী: তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স, বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন।
  • ডা. শারদ্বত মুখোপাধ্যায়: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ।
  • অরূপ কুমার দাস: সেচ ও জলপথ।
  • অজয় কুমার পোদ্দার: জনস্বাস্থ্য কারিগরি এবং পূর্ত।
  • দুধ কুমার মণ্ডল: কৃষি।

অন্যান্য মন্ত্রী ও তাঁদের দায়িত্ব:

  • মালতী রাভা রায়: নারী ও শিশু বিকাশ ও সমাজকল্যাণ, স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি, কর্মসূচি পর্যবেক্ষণ।
  • রাজেশ মাহাতো: প্রাণীসম্পদ বিকাশ এবং মৎস্য চাষ।
  • ডা. ইন্দ্রনীল খাঁ: যুব কল্যাণ ও ক্রীড়া এবং ক্রেতা সুরক্ষা।
  • জয়েল মুর্মু: আদিবাসী উন্নয়ন এবং সেচ ও জলপথ।
  • হরে কৃষ্ণ বেরা: উচ্চশিক্ষা এবং কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়ন।
  • আনন্দময় বর্মন: পরিবহণ এবং অর্থ।
  • অশোক দিন্দা: কৃষি বিপণন এবং ক্ষুদ্র, মাঝারি শিল্প ও বস্ত্র।
  • নাদিয়ার চাঁদ বাউরি: পূর্ত এবং অনগ্রসর শ্রেণী কল্যাণ।
  • বিশাল লামা: স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা।
  • শান্তনু প্রামাণিক: খাদ্য ও সরবরাহ এবং পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন।
  • মৌমিতা বিশ্বাস মিশ্র: শিল্প, বাণিজ্য ও উদ্যোগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি।
  • উমেশ রাই: সংসদীয় বিষয়ক এবং নগরোন্নয়ন ও পুর বিষয়ক।
  • পূর্ণিমা চক্রবর্তী: তথ্য ও সংস্কৃতি এবং পর্যটন।
  • কৌশিক চৌধুরী: বিদ্যালয় শিক্ষা এবং দমকল ও জরুরি পরিষেবা।

রাজ্যের এই নতুন মন্ত্রিসভা আগামী দিনে উন্নয়নের পথে কতটা দ্রুতগতিতে কাজ করতে পারে, এখন সেটাই দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *