সংঘের হাতেই শিক্ষার রাশ, রাজ্যের শিক্ষানীতিতে এবার আমূল বদলের প্রস্তুতি
June 10, 20266:32 pm

উচ্চশিক্ষা মন্ত্রীর দায়িত্ব নিলেন জগন্নাথ চট্টোপাধ্যায় এবং স্কুলশিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হলো উত্তরবঙ্গের দীপক বর্মণকে। বিজেপি এবং আরএসএস-এর শীর্ষ নেতৃত্বের স্পষ্ট মত, রাজ্যের বর্তমান শিক্ষানীতি, পাঠ্যক্রম এবং সামগ্রিক শিক্ষাব্যবস্থার মানে এক আমূল ও মৌলিক পরিবর্তন আনা প্রয়োজন। আর এই গুরুদায়িত্ব পালনের জন্য শিক্ষা দপ্তরের নিয়ন্ত্রণ ‘সংগঠনের ঘরের ছেলে’ হিসেবে পরিচিত অত্যন্ত নির্ভরযোগ্য ও প্রভাবশালী নেতাদের হাতে রাখাই জরুরি বলে মনে করছে উচ্চ নেতৃত্ব।