বেকার হলেও সন্তানের দায়িত্ব এড়ানো যাবে না, পিতার নৈতিক দায়িত্ব নিয়ে বড় রায় হাইকোর্টের

বেকার হলেও সন্তানের দায়িত্ব এড়ানো যাবে না, পিতার নৈতিক দায়িত্ব নিয়ে বড় রায় হাইকোর্টের

সন্তানদের প্রতি পিতার দায়িত্ব কেবল আইনি নয়, এটি একটি অকাট্য নৈতিক দায়বদ্ধতা। এই বার্তাই স্পষ্ট করে দিল বম্বে হাই কোর্ট। সম্প্রতি একটি মামলার শুনানিতে আদালত সাফ জানিয়ে দিয়েছে, কর্মসংস্থানহীনতা বা আর্থিক অনটনের অজুহাত দেখিয়ে নাবালক সন্তানদের ভরণপোষণ থেকে কোনোভাবেই নিস্তার পাওয়া সম্ভব নয়।

আইনি দায়বদ্ধতা ও মানবিক বিচার

ঘটনার সূত্রপাত মহারাষ্ট্রের অমরাবতীর বুলধানার এক বাসিন্দাকে কেন্দ্র করে। নিম্ন আদালত ওই ব্যক্তির ১০ ও ৭ বছর বয়সী দুই সন্তানের ভরণপোষণের জন্য মাসে ৮ হাজার টাকা দেওয়ার নির্দেশ দিয়েছিল। যুবকটি এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে বম্বে হাই কোর্টের নাগপুর বেঞ্চে দ্বারস্থ হন। আবেদনকারীর দাবি ছিল, তিনি বর্তমানে বেকার এবং যে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন, সেটিও তিনি বিক্রি করে দিতে বাধ্য হয়েছেন। এমতাবস্থায় সন্তানদের আর্থিক সহায়তা করা তার পক্ষে আসাম্ভব।

দায়িত্ব এড়ানোর সুযোগ নেই

যুবকের যাবতীয় যুক্তি খারিজ করে দিয়ে হাইকোর্টের বিচারপতিরা স্পষ্ট জানিয়েছেন, বেকারত্ব কোনোভাবেই সন্তানদের প্রতি দায়িত্ব পালনে বাধা হতে পারে না। আদালতের পর্যবেক্ষণ, একজন পিতার কাছে তার সন্তানের ভরণপোষণ একটি প্রাথমিক দায়বদ্ধতা। অতীতেও ওই ব্যক্তি সন্তানদের দায়িত্ব পালনে গাফিলতি করেছেন বলে আদালত উল্লেখ করেছে। এই রায়ের ফলে এটি স্পষ্ট যে, ব্যক্তিগত আর্থিক বিপর্যয় বা কর্মসংস্থানহীনতার দোহাই দিয়ে পিতৃসুলভ দায়িত্ব থেকে সরে আসা যাবে না। আদালতের এই কঠোর অবস্থান ভবিষ্যতে পারিবারিক বিচ্ছেদ ও ভরণপোষণ সংক্রান্ত মামলাগুলোতে এক নজিরবিহীন দিশা দেখাবে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *