স্বামী ধর্ষণে মত্ত, ভিডিও তুলল স্ত্রী! তারপর ধর্ম পরিবর্তনের চরম চাপ, চাঞ্চল্যকর কাণ্ডে গ্রেপ্তার দম্পতি

স্বামী ধর্ষণে মত্ত, ভিডিও তুলল স্ত্রী! তারপর ধর্ম পরিবর্তনের চরম চাপ, চাঞ্চল্যকর কাণ্ডে গ্রেপ্তার দম্পতি

কৈমুর: বিহারের কৈমুর জেলার রামগড় থানা এলাকায় এক নারকীয় ও স্তম্ভিত করার মতো ঘটনা প্রকাশ্যে এসেছে। এক মহিলাকে মাদক খাইয়ে অচৈতন্য করে ধর্ষণ ও সেই আপত্তিকর ভিডিও দেখিয়ে জোরপূর্বক ধর্ম পরিবর্তনের চাপ দেওয়ার অভিযোগ উঠল এক দম্পতির বিরুদ্ধে। তবে অভিযোগ পাওয়া মাত্রই মাত্র ৪ ঘণ্টার মধ্যে তৎপরতার সাথে অভিযুক্ত স্বামী ও স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম ইকরাম আনসারি (৩৫) এবং তার স্ত্রী শাহিদা বেগম (২৬)। তারা রামগড় থানার ডরওয়ান গ্রামের বাসিন্দা। ধৃতদের কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে, যা এই মামলার সবচেয়ে বড় ডিজিটাল প্রমাণ হতে চলেছে।

নির্যাতিতার লিখিত অভিযোগ অনুযায়ী, গত ৪ জুন বিকেল আনুমানিক ৬টা নাগাদ ওই দম্পতি তাঁকে নিজেদের বাড়িতে ডাকে। সেখানে তাঁকে একটি মাদক মিশ্রিত পানীয় দেওয়া হয়, যা খাওয়ার সাথে সাথেই তিনি জ্ঞান হারান। সেই সুযোগে ইকরাম আনসারি ওই মহিলাকে ধর্ষণ করে এবং তার স্ত্রী শাহিদা বেগম গোটা ঘটনার ভিডিও মোবাইলে রেকর্ড করে।

মহিলার অভিযোগ, জ্ঞান ফেরার পর ওই দম্পতি তাঁকে সেই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করতে শুরু করে। পরিষ্কার জানিয়ে দেওয়া হয়, ধর্ম পরিবর্তন না করলে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হবে। লাগাতার এই হুমকি ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে অবশেষে পুলিশের দ্বারস্থ হন ওই মহিলা।

অভিযোগ পাওয়ার সাথে সাথেই রামগড় থানার পুলিশ অভিযানে নামে এবং মাত্র ৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত দম্পতিকে খাঁচায় পোরে। পুলিশের ডিএসপি জানিয়েছেন, মূল অভিযুক্ত ইকরাম আনসারির আগেও অপরাধমূলক রেকর্ড রয়েছে। তার বিরুদ্ধে এর আগেও দুটি মামলা রয়েছে। আপাতত উদ্ধার হওয়া মোবাইল ফোনটি খতিয়ে দেখছে পুলিশ। ধৃত দম্পতিকে জুডিশিয়াল রিমান্ডে পাঠানো হয়েছে এবং ঘটনার গভীরে গিয়ে তদন্ত চালাচ্ছে প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *