নবান্নে মেগা এন্ট্রি! কৃষি দফতরের দায়িত্ব নিলেন দুধকুমার মণ্ডল

নবান্নে মেগা এন্ট্রি! কৃষি দফতরের দায়িত্ব নিলেন দুধকুমার মণ্ডল

কলকাতা: রাজ্য মন্ত্রিসভায় রদবদলের পর এবার আনুষ্ঠানিকভাবে নিজের দফতরের কাজ শুরু করলেন নবনিযুক্ত কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল। বৃহস্পতিবার দুপুরে সরাসরি নবান্নে এসে তিনি কৃষি দফতরের কার্যভার গ্রহণ করেন। নতুন মন্ত্রীকে স্বাগত জানাতে নবান্নে এদিন হাজির ছিলেন দফতরের শীর্ষ আধিকারিকেরা।

দায়িত্ব নেওয়ার পর অবশ্য বিন্দুমাত্র সময় নষ্ট করেননি নতুন কৃষিমন্ত্রী। চেয়ারে বসেই তিনি কৃষি দফতরের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে এক জরুরি বৈঠকে বসেন। নবান্ন সূত্রে খবর, প্রথম দিনের এই বৈঠকে মূলত দফতরের বর্তমান পরিস্থিতি এবং বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। আধিকারিকেরা দফতরের নানা খুঁটিনাটি বিষয় ও কাজের খতিয়ান মন্ত্রীর সামনে তুলে ধরেন। দায়িত্ব নিয়েই দুধকুমার মণ্ডলের এই সক্রিয়তা দেখে রাজনৈতিক মহলের ধারণা, আগামী দিনে রাজ্যের কৃষিক্ষেত্রে বড় কোনো রদবদল বা নতুন কোনো পদক্ষেপ আসতে চলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *