স্কুল-কলেজে -বিতর্ক, জেলায় জেলায় মেগা অনুষ্ঠান! ২০ জুন ‘পশ্চিমবঙ্গ দিবস’ নিয়ে নবান্নের বড় নির্দেশ

স্কুল-কলেজে কুইজ-বিতর্ক, জেলায় জেলায় মেগা অনুষ্ঠান! ২০ জুন ‘পশ্চিমবঙ্গ দিবস’ নিয়ে নবান্নের বড় নির্দেশ

কলকাতা: আগামী ২০ জুন রাজ্যজুড়ে মহাসমীরোহে পালিত হতে চলেছে ‘পশ্চিমবঙ্গ দিবস’। এই বিশেষ দিনটিকে উদযাপন করতে এবার প্রতিটি জেলায় এবং সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে জমকালো অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিল রাজ্য সরকার। তথ্য ও সংস্কৃতি দফতরের পক্ষ থেকে এই সংক্রান্ত একটি কড়া নির্দেশিকা জারি করা হয়েছে।

সরকারি নির্দেশিকা অনুযায়ী, রাজ্যের প্রতিটি জেলায় এই কর্মসূচি সফল করতে একটি করে উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে থাকবেন সংশ্লিষ্ট জেলার জেলাশাসক (DM), পুলিশ সুপার (SP), অতিরিক্ত জেলাশাসক (ADM), জেলা স্কুল পরিদর্শক (DI) এবং স্থানীয় বিধায়ক ও সাংসদরা। তাঁদের যৌথ নজরদারিতেই জেলা স্তরের অনুষ্ঠানগুলি পরিচালিত হবে।

জেলাই শুধু নয়, রাজ্যের সমস্ত স্কুল ও কলেজেও এই দিনটি বাধ্যতামূলকভাবে পালন করতে বলা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজন করা হবে বিশেষ বিতর্কসভা (Debate Competition), প্রতিযোগিতা-সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। ২০ জুনের এই মেগা উদযাপন যাতে পুঙ্খানুপুঙ্খভাবে সফল হয়, তার জন্য এখন থেকেই জোরকদমে প্রস্তুতি শুরু করার নির্দেশ দিয়েছে নবান্ন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *