‘২২ তারিখই বুঝবেন চমক, এবার ঘরে ঘরে ডবল ইঞ্জিনের প্রচার হবে!’ বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

‘২২ তারিখই বুঝবেন চমক, এবার ঘরে ঘরে ডবল ইঞ্জিনের প্রচার হবে!’ বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

কলকাতা: রাজ্যে ‘ডবল ইঞ্জিন’ সরকার আসার সুফল যে ইতিমধ্যেই আমজনতা পেতে শুরু করেছে, তা আরও একবার মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে আগামী ২২ তারিখ রাজ্যবাসীর জন্য বড় কোনও সুখবর বা চমক আসতে চলেছে, সেই ইঙ্গিতও দিয়ে রাখলেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, “ডবল ইঞ্জিন সরকারের লাভ আপনারা ইতিমধ্যেই পাচ্ছেন। আগামী দিনে আরও পাবেন। এরপর পরিস্থিতি এমন জায়গায় পৌঁছাবে যে, আমাদের আর বলতে হবে না; আপনারাই ডাবল ইঞ্জিন সরকারের সবচেয়ে বড় প্রচারক হয়ে উঠবেন।” রাজ্যের ১ কোটিরও বেশি মানুষকে কেন্দ্রের ‘আয়ুষ্মান ভারত’ স্বাস্থ্য যোজনার আওতায় যুক্ত করাকে এই ডবল ইঞ্জিন সরকারের অন্যতম বড় সাফল্য ও কাজ হিসেবে তুলে ধরেন তিনি।

আগামী ২২ তারিখের ওপর বিশেষ জোর দিয়ে শুভেন্দু অধিকারী দাবি করেন, “২২ তারিখ আপনারা স্পষ্ট বুঝতে পারবেন, এই সরকার কীভাবে সমস্ত অর্থনৈতিক দিক সামলে পশ্চিমবঙ্গকে এক নতুন উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।” মুখ্যমন্ত্রীর এই বার্তার পর রাজনৈতিক মহলে এখন তীব্র জল্পনা— তবে কি আগামী ২২ তারিখ রাজ্যের আর্থিক ও সামাজিক উন্নয়নে বড় কোনও মেগা ঘোষণা করতে চলেছে ডবল ইঞ্জিন সরকার?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *