ডিজে কাণ্ডে বড় মোড়: অভিষেকের বাড়িতে হাজিরার নোটিশ সিআইডির, তড়িঘড়ি পৌঁছলেন আইনজীবীরা

ডিজে কাণ্ডে বড় মোড়: অভিষেকের বাড়িতে হাজিরার নোটিশ সিআইডির, তড়িঘড়ি পৌঁছলেন আইনজীবীরা

কলকাতা: এবার ডিজে কাণ্ডের তদন্তে নতুন করে শোরগোল রাজনৈতিক মহলে। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়িতে হাজিরার নোটিশ দিতে পৌঁছাল রাজ্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি (CID)। আর এই খবর জানাজানি হতেই চরম তৎপরতা তৈরি হয় তৃণমূল শিবিরে। তড়িঘড়ি তৃণমূল সাংসদের বাড়িতে এসে পৌঁছান তাঁর তিন সদস্যের আইনজীবীদের একটি বিশেষ টিম।

অভিষেকের আইনজীবীদের টিম স্পষ্ট জানিয়েছে, আইনি প্রক্রিয়া মেনেই সমস্ত পদক্ষেপ করা হবে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাঁরা বলেন, “যিনি সংবিধানের লোক, তিনি সবসময় সংবিধান মেনেই চলবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বারবার বলেছেন যে তিনি তদন্তে সবরকম সহযোগিতা করবেন।”

আইনজীবীরা আরও মনে করিয়ে দেন যে, কলকাতা হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে গতকালও তিনি নির্দিষ্ট জায়গায় গিয়েছিলেন। আগামী দিনেও অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ আইন মাফিকই কাজ করবেন এবং তদন্তকারীদের সবরকম সাহায্য করবেন। তবে ডিজে কাণ্ডে হুট করে সিআইডির এই নোটিশ দেওয়া এবং অভিষেকের বাড়ির সামনে আইনজীবীদের এই তৎপরতা ঘিরে এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *