জাহাজে হামলা হয়নি, সুরক্ষিত নাবিকরা! ‘লিয়াকি ফ্রিডম’ নিয়ে বড় তথ্য জানাল বিদেশ মন্ত্রক

জাহাজে হামলা হয়নি, সুরক্ষিত নাবিকরা! ‘লিয়াকি ফ্রিডম’ নিয়ে বড় তথ্য জানাল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি: ভারতীয় বাণিজ্যিক জাহাজের ওপর ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার খবর ঘিরে তৈরি হওয়া তীব্র চাঞ্চল্য একঝটকায় উড়িয়ে দিল ভারতের বিদেশ মন্ত্রক। শনিবার ‘লিয়াকি ফ্রিডম’ (MV Leaki Freedom) নামের একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালানো হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছিল। তবে এই খবরটিকে সম্পূর্ণ ভুয়ো ও ভিত্তিহীন বলে জানিয়েছে নয়াদিল্লি।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট জানিয়েছেন, হামলার খবর সামনে আসার পরেই ভারতের তরফে দ্রুত ওই জাহাজের ক্যাপ্টেনের সঙ্গে যোগাযোগ করা হয়। ক্যাপ্টেনের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া গেছে যে, জাহাজে এই ধরনের কোনও ঘটনাই ঘটেনি।

তিনি আরও জানান, জাহাজে থাকা সমস্ত নাবিক এবং ক্রু সদস্যরা সম্পূর্ণ অক্ষত ও নিরাপদ রয়েছেন। ভারত মহাসাগর ও লোহিত সাগর সংলগ্ন এলাকায় সাম্প্রতিককালে বাণিজ্যিক জাহাজের ওপর হামলার ঘটনা বৃদ্ধি পাওয়ায় এই খবরটি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল, তবে বিদেশ মন্ত্রকের এই বিবৃতিতে আপাতত স্বস্তিতে সংশ্লিষ্ট মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *