ED দপ্তরে অভিষেক! নিয়োগ দুর্নীতি মামলায় সিজিও-তে হাজির তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড

ED দপ্তরে অভিষেক! নিয়োগ দুর্নীতি মামলায় সিজিও-তে হাজির তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড

কলকাতা: ঘড়ির কাঁটায় তখন ঠিক ১০টা ৫৭ মিনিট। সোমবার নির্দিষ্ট সময়ের ঠিক ৩ মিনিট আগেই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে (CGO Complex) ঢুকে গেল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালো গাড়ি। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ফের একবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-এর মুখোমুখি হলেন তিনি।

এদিন সকাল ১১টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিজিও কমপ্লেক্সে হাজির হওয়ার জন্য আগেই নোটিশ পাঠিয়েছিল ইডি। সেই নির্দেশ মেনেই সোমবার সকাল ১০টার কিছু পরেই কালীঘাটের বাড়ি থেকে রওনা দেন ডায়মন্ড হারবারের সাংসদ। কড়া নিরাপত্তার বলয় পেরিয়ে নির্ধারিত সময়ের আগেই তিনি পৌঁছে যান ইডি দপ্তরে। নিয়োগ দুর্নীতি মামলার জল এবার কোন দিকে গড়ায় এবং কেন্দ্রীয় এজেন্সির ম্যারাথন জেরায় কী কী তথ্য উঠে আসে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *