এলপিজি গ্রাহকদের জন্য বড় খবর, ৩০ জুনের আগে এই কাজটি না করলে বাতিল হবে ভর্তুকি!

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও অস্থির পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে ব্যাপক প্রভাব পড়েছে। এর ফলে বিগত কয়েক মাসে আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে, যার সরাসরি চাপ এসে পড়েছে সাধারণ মধ্যবিত্তের পকেটে। জ্বালানির এই মূল্যবৃদ্ধির আবহে এলপিজি সিলিন্ডার ব্যবহারকারীদের জন্য একটি অত্যন্ত জরুরি নির্দেশিকা জারি করেছে সরকার।
নতুন সরকারি নিয়ম অনুযায়ী, আগামী ১ জুলাই ২০২৬ থেকে ই-কেওয়াইসি (e-KYC) ছাড়া কোনো গ্রাহক আর এলপিজি সিলিন্ডারের ওপর ভর্তুকি পাবেন না। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা এবং ডায়রেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT)-এর আওতাভুক্ত সকল সুবিধাভোগীকে আগামী ৩০ জুনের মধ্যে বায়োমেট্রিক আধার ভেরিফিকেশন প্রক্রিয়াটি আবশ্যিকভাবে সম্পন্ন করতে হবে। সরকারি ভর্তুকি যাতে শুধুমাত্র প্রকৃত এবং যোগ্য গ্রাহকদের কাছে পৌঁছায় এবং দেশে জাল গ্যাস সংযোগের ব্যবহার সম্পূর্ণ প্রতিরোধ করা যায়, মূলত সেই উদ্দেশ্যেই এই কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন না করলে গ্রাহকরা ভর্তুকির সুবিধা থেকে বঞ্চিত হবেন।
অনলাইনে ই-কেওয়াইসি করার সহজ পদ্ধতি
গ্রাহকদের সুবিধার্থে গ্যাস কো ম্পা নিগুলি বাড়িতে বসেই স্মার্টফোনের সাহায্যে অনলাইনে এই প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ দিচ্ছে। এর জন্য নিচের সহজ ধাপগুলি অনুসরণ করতে হবে:
১. প্রথমেই মোবাইল বা কম্পিউটারে সংশ্লিষ্ট গ্যাস কো ম্পা নির নিজস্ব অফিসিয়াল অ্যাপ ডাউনলোড করে নিজের মোবাইল নম্বর দিয়ে লগইন বা রেজিস্টার করতে হবে।
২. এরপর ক্যাশ মেমোতে উল্লেখিত ১৬ ডিজিটের এলপিজি আইডিটি অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করতে হবে।
৩. অ্যাপের হোম স্ক্রিন থেকে ‘মাই প্রোফাইল’ অপশনে গিয়ে ‘এলপিজি ডিটেইলস’ এবং ডিস্ট্রিবিউটর বা ‘ইন্ডেন ডিটেইলস’ বিভাগটি খুলতে হবে।
৪. সেখানে থাকা ই-কেওয়াইসি অপশনটি নির্বাচন করে সমস্ত নিয়ম ও শর্তাবলী সাবধানে পড়ে নিতে হবে।
৫. সবশেষে ‘ফেস স্ক্যান’ অপশনে ক্লিক করে বায়োমেট্রিক ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে এবং চূড়ান্ত ই-কেওয়াইসি রিকোয়েস্টটি সাবমিট করতে হবে।