পেট্রোলকে বিদায়! এবার ১০০ শতাংশ ইথানলেই চলবে গাড়ি

পেট্রোলকে বিদায়! এবার ১০০ শতাংশ ইথানলেই চলবে গাড়ি

কেন্দ্রীয় সরকার ভারতে ১০০ শতাংশ ইথানলভিত্তিক E100 জ্বালানির আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নিতিন গড়কড়ী জানিয়েছেন, আগামী কয়েক মাসের মধ্যেই দেশের বাজারে একাধিক অটোমোবাইল কো ম্পা নি ফ্লেক্স-ফুয়েল প্রযুক্তির নতুন মডেল আনতে চলেছে। আখ, ভুট্টা, চাল এবং কৃষিজ বর্জ্য থেকে তৈরি এই বিকল্প জ্বালানি দেশের পরিবহণ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে ব্যবহৃত E20 (২০ শতাংশ ইথানলযুক্ত পেট্রোল) জ্বালানির পর এই সম্পূর্ণ ইথানলভিত্তিক মডেলটি দেশের বাজারে এক নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে।

জ্বালানি আমদানিতে রাশ ও কৃষকদের সুবিধা

এই নতুন নীতির মূল কারণ হলো অপরিশোধিত তেলের ক্ষেত্রে বিদেশি নির্ভরতা কমানো। আন্তর্জাতিক বাজারে তেলের দামের অস্থিরতা সরাসরি দেশের অর্থনীতিতে প্রভাব ফেলে, যা ঠেকাতে ইথানল একটি বড় হাতিয়ার হতে পারে। পাশাপাশি, ইথানল উৎপাদনে কৃষিজাত পণ্যের ব্যাপক ব্যবহার হবে। সরকারের দাবি, এর ফলে কৃষকদের আয় বাড়বে এবং সামগ্রিক বায়ুদূষণের মাত্রাও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

বাস্তবায়নের পথে বড় চ্যালেঞ্জ

তাত্ত্বিকভাবে পেট্রোলের বিকল্প হলেও রাতারাতি E100 জ্বালানির ব্যবহার সম্ভব নয়। বর্তমানে রাস্তায় চলা সাধারণ গাড়ি বা স্কুটারে এই জ্বালানি ব্যবহার করা যাবে না, এর জন্য সম্পূর্ণ ভিন্ন ফ্লেক্স-ফুয়েল ইঞ্জিনের প্রয়োজন। এই নতুন প্রযুক্তির গাড়ি কেনা সাধারণ মানুষের জন্য বেশ ব্যয়বহুল হতে পারে। এছাড়াও ইথানলের শক্তিঘনত্ব পেট্রোলের তুলনায় কম হওয়ায় একই দূরত্বের জন্য বেশি জ্বালানি খরচ হবে। পেট্রোল পাম্পগুলির পরিকাঠামো পরিবর্তন এবং ইথানল তৈরিতে বিপুল পরিমাণ জলের ব্যবহার নিয়েও বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন, যা ভবিষ্যতে জলসংকটের কারণ হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *