আদালতের ডেডলাইন পার! ‘মেসি কাণ্ডে’ পুলিশের তৃতীয় নোটিশেও হাজিরা এড়ালেন অরূপ বিশ্বাস

আদালতের ডেডলাইন পার! ‘মেসি কাণ্ডে’ পুলিশের তৃতীয় নোটিশেও হাজিরা এড়ালেন অরূপ বিশ্বাস

কলকাতা: আইনি জট আরও বাড়ল রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী তথা তৃণমূলের প্রভাবশালী নেতা অরূপ বিশ্বাসের। কলকাতা হাইকোর্টের বেঁধে দেওয়া নির্দিষ্ট সময়সীমা পার হয়ে গেলেও, ‘মেসি কাণ্ডে’ বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিলেন না তিনি। এই নিয়ে পর পর তিনবার পুলিশের নোটিশ এড়িয়ে গেলেন এই হেভিওয়েট তৃণমূল নেতা।

মেসি কাণ্ডে তদন্তের স্বার্থে অরূপ বিশ্বাসকে ৪৮ ঘণ্টার মধ্যে থানায় হাজিরা দেওয়ার কড়া নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশ অনুযায়ী, আজ সোমবার বেলা ১২টার মধ্যেই তাঁর থানায় পৌঁছানোর ডেডলাইন ছিল। কিন্তু বিকেল গড়িয়ে গেলেও প্রাক্তন ক্রীড়ামন্ত্রী বিধাননগর দক্ষিণ থানায় যাননি।

আদালতের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও কেন তিনি হাজিরা এড়ালেন, তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক ও আইনি মহলে জোর জল্পনা শুরু হয়েছে। হাইকোর্টের বেঁধে দেওয়া সময়সীমা অমান্য করায় এবার আদালত তাঁর বিরুদ্ধে কী কঠোর পদক্ষেপ নেয় বা নতুন কোনও নির্দেশ জারি করে কি না, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *