‘উন্নয়নে শামিল না হলে জনবিচ্ছিন্ন হবেন!’ পুরসভার অনুষ্ঠানে কুণাল ঘোষকে কড়া খোঁচা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

‘উন্নয়নে শামিল না হলে জনবিচ্ছিন্ন হবেন!’ পুরসভার অনুষ্ঠানে কুণাল ঘোষকে কড়া খোঁচা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

কলকাতা: কলকাতা পুরসভার এক সরকারি অনুষ্ঠানে ফের একবার তপ্ত হয়ে উঠল রাজ্যের রাজনৈতিক আবহ। পুরসভার এই মেগা অনুষ্ঠানে শহরের সমস্ত বিরোধী সাংসদ, বিধায়ক ও কাউন্সিলররা উপস্থিত থাকলেও, অনুপস্থিত ছিলেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। আর এই অনুপস্থিতি নিয়েই তাঁকে কড়া ভাষায় বিঁধলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বেলেঘাটার বিধায়ককে নাম না করে খোঁচা দিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, “যাঁরা আসবেন তাঁরা উন্নয়নের মূল স্রোতে থাকবেন, আর যাঁরা আসবেন না তাঁরা বিচ্ছিন্ন হয়ে যাবেন। মানুষের স্বার্থে উন্নয়নে শামিল না হলে কিন্তু শেষ পর্যন্ত জনবিচ্ছিন্ন হয়ে পড়তে হবে।”

একই সঙ্গে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির দিকে ইঙ্গিত করে শুভেন্দুর দাবি, “আস্তে আস্তে সব বাঁধ ভেঙে গেছে। বিরোধীরা সবাই এখন সরকারি কর্মসূচিতে এগিয়ে আসছে।”

কলকাতার পুরসভার মতো গুরুত্বপূর্ণ একটি প্রশাসনিক অনুষ্ঠানে সব বিরোধী দলের প্রতিনিধিদের উপস্থিতি যেখানে রাজনৈতিক সৌজন্যের এক নতুন নজির তৈরি করছিল, সেখানে বেলেঘাটার বিধায়কের গরহাজির থাকা এবং তার জবাবে মুখ্যমন্ত্রীর এই কড়া বার্তা— দুইয়ে মিলে এই ঘটনা এখন টক অফ দ্য টাউন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *