‘আর দিতে হবে না ইলেকট্রিক বিল!’ গরমের মধ্যেই আমজনতার জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

‘আর দিতে হবে না ইলেকট্রিক বিল!’ গরমের মধ্যেই আমজনতার জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

কলকাতা: তীব্র গরমে যখন বিদ্যুতের বিলের ছ্যাঁকায় সাধারণ মানুষের পকেট পুড়ছে, ঠিক তখনই এক বিরাট স্বস্তির উপায় বাতলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলায় অন্যান্য রাজ্যের তুলনায় বিদ্যুতের মাশুল অনেকটাই বেশি হওয়ায় মধ্যবিত্তের ওপর আর্থিক বোঝা বাড়ছে দিনের পর দিন। এই পরিস্থিতি থেকে চিরতরে মুক্তি পেতে এবং বিদ্যুতের বিল একধাক্কায় ‘শূন্য’ করতে রাজ্যবাসীকে সৌরবিদ্যুৎ (Solar Energy) ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, বাড়িতে সোলার প্লেট বা সৌর প্যানেল বসালে আর সাধারণ ইলেকট্রিক বিল দেওয়ার কোনও প্রয়োজনই পড়বে না। শুধু তাই নয়, এই সোলার প্লেট বসানোর খরচ যাতে আমজনতার নাগালের মধ্যে থাকে, তার জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেওয়া বিপুল ভরতুকির (Subsidy) খতিয়ানও তুলে ধরেন তিনি।

সোলার প্লেট বসাতে সরকারের তরফ থেকে মিলবে:

  • ১০০ ইউনিটের জন্য: ৩০,০০০ টাকা
  • ২০০ ইউনিটের জন্য: ৬০,০০০ টাকা
  • ৩০০ ইউনিটের জন্য: ৭৮,০০০ টাকা

বিকল্প এই পরিবেশবান্ধব শক্তি ব্যবহারের মাধ্যমে একদিকে যেমন চড়া বিদ্যুতের বিলের হাত থেকে রেহাই মিলবে, তেমনই অন্যদিকে রাজ্যের বিদ্যুৎ সংকটেরও স্থায়ী সমাধান হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *