ভাঙড় বিস্ফোরণ: ৮৭ দিনেই ৬৫ পাতার চার্জশিট NIA-র, শওকতকে লক্ষ্য করে ডিম বৃষ্টি!

ভাঙড় বিস্ফোরণ: ৮৭ দিনেই ৬৫ পাতার চার্জশিট NIA-র, শওকতকে লক্ষ্য করে ডিম বৃষ্টি!

কলকাতা: ভাঙড় বিস্ফোরণ মামলায় অত্যন্ত তৎপরতার সঙ্গে পদক্ষেপ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (NIA)। তদন্তভার হাতে নেওয়ার ঠিক ৮৭ দিনের মাথায়, মঙ্গলবার আদালতে ৬৫ পাতার একটি চার্জশিট জমা দিল এনআইএ। এই চার্জশিটে মূল অভিযুক্ত আহিদুল ইসলাম মোল্লা এবং রহমত আলি মোল্লার বিরুদ্ধে বিস্ফোরক আইনের (Explosive Act) একাধিক ধারা যুক্ত করা হয়েছে।

এদিকে এই মামলার অন্যতম ধৃত, তৃণমূলের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লাকে কেন্দ্র করে মঙ্গলবার চরম উত্তেজনা ছড়ায় আদালত চত্বরে। এদিন শওকতকে কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে তোলা হলে, হঠাৎই ভিড়ের মধ্য থেকে তাঁকে লক্ষ্য করে একের পর এক ডিম ছোড়া হয়। এই ঘটনায় আদালত চত্বরের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেছে।

ভাঙড়ের এই হাইপ্রোফাইল বিস্ফোরণ মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাসহ এখনও পর্যন্ত মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। রাজনৈতিক মহলের মতে, এনআইএ-র এই দ্রুত চার্জশিট পেশ এবং আদালতে শওকত মোল্লার ওপর ডিম হামলার ঘটনা ভাঙড়ের রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *