বড় খবর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু! প্রথমবার জেলা পরিষদ দখল করে ইতিহাস গড়ল BJP

কলকাতা: পশ্চিমবঙ্গে প্রথমবার কোনও জেলা পরিষদ দখল করে নয়া ইতিহাস তৈরি করল ভারতীয় জনতা পার্টি (BJP)। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বোর্ড গঠন করার পর একটি এক্স (টুইটার) পোস্টে এই বড় খবরটি শেয়ার করেছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারী এক্সে লিখেছেন, “অত্যন্ত আনন্দের বিষয়, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে প্রথমবার কোনও জেলা পরিষদের বোর্ড গঠন করেছে। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ আজ থেকে ভারতীয় জনতা পার্টির সদস্যদের মাধ্যমে পরিচালিত হবে।”

নবনির্বাচিত সদস্যদের শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী আরও লেখেন, “নবনির্বাচিত উভয়কেই আমার আন্তরিক শুভেচ্ছা ও গৈরিক অভিনন্দন জানাই… জনতার আশীর্বাদে উন্নয়নের এই যাত্রা আরও শক্তিশালী হোক।” রাজ্যে এই প্রথম কোনও জেলা পরিষদ বিজেপির নিয়ন্ত্রণে আসায় স্বাভাবিকভাবেই পদ্ম শিবিরে উল্লাসের হাওয়া।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *