মাটি চুরির টাকায় তৈরি ‘MLA লেক’? অভিষেকের বিরুদ্ধে ৩০০ কোটির কেলেঙ্কারির বিস্ফোরক FIR

মাটি চুরির টাকায় তৈরি ‘MLA লেক’? অভিষেকের বিরুদ্ধে ৩০০ কোটির কেলেঙ্কারির বিস্ফোরক FIR

ডায়মন্ড হারবার: লোকসভার বিরোধী দলনেতা তথা তৃণমূলের হেভিওয়েট সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার ৩০০ কোটি টাকার মাটি চুরির মারাত্মক অভিযোগ তুলল বিজেপি। এই ঘটনায় ডায়মন্ড হারবার থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর আপ্তসহায়ক (PA) সুমিত রায় এবং তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের বিরুদ্ধে একটি এফআইআর (FIR) দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস (ববি)।

বিজেপি নেতার অভিযোগ, ২০১৭ সাল থেকে জোকা এলাকায় প্রায় ১৬৩ বিঘা জমির মাটি অবৈধভাবে কেটে চোরাপথে বিক্রি করে দেওয়া হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০০ কোটি টাকা।

অভিযোগে আরও জানানো হয়েছে, বেআইনিভাবে মাটি কাটার ফলে প্রায় ৫৪ একর জায়গার সামগ্রিক ভূমিরূপই বদলে গেছে। সেখানে তৈরি হয়েছে এক বিশাল জলাশয়, যা প্রায় ১২০ ফুট গভীর! শুধু তাই নয়, স্থানীয়স্তরে সেই জলাশয়ের নামকরণ করা হয়েছে ‘এমএলএ লেক’ (MLA Lake)। এই বিপুল পরিমাণ মাটি কেলেঙ্কারির পেছনে শাসকদলের শীর্ষ নেতৃত্বের হাত রয়েছে দাবি করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে বিজেপি। ছাব্বিশের রাজনৈতিক আবহে এই নতুন অভিযোগ যে ডায়মন্ড হারবারের রাজনীতিতে বড়সড় আলোড়ন সৃষ্টি করতে চলেছে, তা বলাই বাহুল্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *