হত্যাকাণ্ডের ১ বছর পর নতুন মোড়: রাজা-সোনমের বিয়ের ক্যাটারিংয়ের বিলও বাকি, পুলিশে ব্যবসায়ী!

হত্যাকাণ্ডের ১ বছর পর নতুন মোড়: রাজা-সোনমের বিয়ের ক্যাটারিংয়ের বিলও বাকি, পুলিশে ব্যবসায়ী!

ইনদওর: গোটা দেশকে নাড়িয়ে দেওয়া মধ্যপ্রদেশের ইনদওরের বহুল আলোচিত ‘রাজা রঘুবংশী হত্যা মামলায়’ যুক্ত হলো এক নতুন ও চাঞ্চল্যকর অধ্যায়। মেঘালয়ে হানিমুনে গিয়ে প্রেমিকের সহায়তায় রাজাকে নৃশংসভাবে খুন করেছিলেন স্ত্রী সোনম রঘুবংশী। এই লোমহর্ষক ঘটনার এক বছরেরও বেশি সময় পর এবং সম্প্রতি সুপ্রিম কোর্টে সোনমের জামিনের আবেদন খারিজ হওয়ার পরই সামনে এল এক নতুন অভিযোগ।

এবার উঠে এসেছে বকেয়া টাকার আর্থিক প্রতারণার অভিযোগ! রাজা এবং সোনমের সেই রাজকীয় বিয়ের ক্যাটারিং খরচ বাবদ বকেয়া ২ লক্ষ ৮২ হাজার ৫৫০ টাকা আদায় করতে সরাসরি পুলিশের দ্বারস্থ হয়েছেন ইনদওরের এক ক্যাটারিং ব্যবসায়ী।

হিতেশ রোহিরা নামের ওই ব্যবসায়ীর দাবি, তাঁদের বিবাহানুষ্ঠানে ক্যাটারিংয়ের সম্পূর্ণ দায়িত্ব তাঁরই ছিল। কিন্তু বিয়ের এত দিন কেটে গেলেও সেই বিপুল অঙ্কের টাকা আজ পর্যন্ত তিনি পাননি। দীর্ঘ দিন ধরে রাজা ও সোনম—উভয় পরিবারের দরজায় কড়া নেড়েও কোনো লাভ হয়নি, এমনকি দু’পক্ষই টাকা মেটাতে সাফ মানা করে দিয়েছে।

নৃশংস হত্যাকাণ্ডের দীর্ঘ সময় পর বকেয়া টাকা আদায়ের জন্য ব্যবসায়ীর এই পুলিশি পদক্ষেপ এখন মধ্যপ্রদেশজুড়ে নতুন করে জোর চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *