উদ্ধব শিবিরে ভাঙনের আশঙ্কা
June 17, 202612:20 pm

সূত্রের খবর, উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা (ইউবিটি)-এর লোকসভার সাংসদের কারও ফোন বন্ধ, আবার কারও ফোন বেজেই চলেছে। এই আবহে শোনা গিয়েছে, আজ বা কাল দিল্লিতে উদ্ধব শিবিরের ‘বিদ্রোহী’ সাংসদদের সঙ্গে একনাথ শিন্ডের পুত্র শ্রীকান্ত বৈঠক করতে পারেন। এ দিকে বিজেপির দিকে আঙুল তুলে শিবসেনা(উদ্ধবপন্থী) সাংসদ সঞ্জয় রাউতের অভিযোগ, সাংসদদের ‘কিনে নেওয়ার’ জন্য জনপ্রতি ১৫ কোটি টাকা দেওয়া হচ্ছে।