১ জুলাই মিলবে টাকা, অন্নপূর্ণার নতুন তালিকায় আপনার নাম আছে কিনা জানুন এভাবে!

রাজ্যের মহিলাদের স্বনির্ভর করতে চালু হওয়া ‘অন্নপূর্ণা যোজনা’ নিয়ে সাধারণ মানুষের উৎসাহ এখন তুঙ্গে। গত ৫ জুন থেকে এই প্রকল্পের অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে বিভিন্ন জনকল্যাণ শিবিরেও বিপুল সংখ্যক মানুষ আবেদনপত্র জমা দিয়েছেন। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সাধারণ মানুষের মনে এখন মূল প্রশ্ন, কবে নাগাদ এই প্রকল্পের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছাবে। সম্প্রতি এক জনকল্যাণ শিবির থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই বহুপ্রতীক্ষিত দিনক্ষণ স্পষ্ট করেছেন।
মুখ্যমন্ত্রী জানান, গত ৩ জুন ২৮ লক্ষ মা-বোনের অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পৌঁছে দেওয়া হয়েছে। নতুন করে আরও ১ কোটি ৫ লক্ষ আবেদনকারীর ভেরিফিকেশন বা নথিপত্র যাচাইয়ের কাজ সম্পূর্ণ করে তথ্য পোর্টালে আপলোড করা হয়েছে। এই বিপুল সংখ্যক নতুন আবেদনকারী আগামী ১ জুলাই সরাসরি জুন মাসের ৩ হাজার টাকা পেয়ে যাবেন।
টাকা পাওয়ার নিয়ম ও জটিলতার কারণ
সরকারি নিয়ম অনুযায়ী, এই প্রকল্পের অর্থ সরাসরি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি (DBT) পদ্ধতিতে আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। আবেদনকারীর নথিপত্র, পরিচয় এবং ব্যাঙ্কের বিবরণ সম্পূর্ণ যাচাই করার পরেই এই অর্থ ছাড় করা হয়। যাচাই প্রক্রিয়ায় কোনো ধরনের অসঙ্গতি বা তথ্যগত ভুল ধরা পড়লে অর্থপ্রাপ্তি সাময়িকভাবে বিলম্বিত হতে পারে। মূলত ভুল তথ্য প্রদান বা আধার লিঙ্কের সমস্যার কারণে অনেকে তালিকায় থাকা সত্ত্বেও টাকা পাওয়া থেকে বঞ্চিত হতে পারেন। এর ফলে যোগ্য সুবিধাভোগীদের সঠিক সময়ে আর্থিক সহায়তা নিশ্চিত করতে প্রশাসন দ্রুততার সাথে কাজ করছে।
যেভাবে পরীক্ষার করবেন নিজের নাম
আবেদনকারীরা ঘরে বসেই সরকারি সোশ্যাল সিকিউরিটি পোর্টালের মাধ্যমে নিজেদের আবেদনপত্রের বর্তমান অবস্থা বা স্টেটাস পরীক্ষা করতে পারবেন। এর জন্য প্রথমে পোর্টালে লগ ইন করে ‘Application Status’ বা ‘Track Application’ বিভাগে যেতে হবে। সেখানে আবেদন নম্বর, আধার নম্বর অথবা নিবন্ধিত মোবাইল নম্বর লিখে ওটিপি (OTP) প্রদান করতে হবে। এরপরই স্ক্রিনে আবেদনের বর্তমান অবস্থা দেখা যাবে।
যদি স্ক্রিনে ‘Approved’, ‘Verified’ বা ‘Payment Processed’ লেখা থাকে, তবে বুঝতে হবে আবেদনটি অনুমোদিত হয়েছে এবং নির্দিষ্ট সময়েই অ্যাকাউন্টে ৩,০০০ টাকা চলে আসবে। অন্যদিকে, ‘Pending Verification’ দেখালে বুঝতে হবে নথিপত্র যাচাইয়ের কাজ এখনো প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ভূত পরিস্থিতি এড়াতে আবেদনকারীদের নিয়মিত পোর্টাল পরীক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে।