শীতলকুচিতে বিজেপি কর্মী খুনের ঘটনায় অবশেষে জালে মূল অভিযুক্ত!
June 19, 20262:31 am

কোচবিহারে বিজেপি কর্মী মানিক মৈত্র খুনের ঘটনায় শিলিগুড়ি থেকে গ্রেফতার প্রধান অভিযুক্ত
নিজস্ব প্রতিবেদন: ২০২১ সালের বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসায় কোচবিহারের শীতলকুচির বিজেপি কর্মী মানিক মৈত্রকে খুনের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি এলাকা থেকে তাকে পাকড়াও করা হয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালে নির্বাচনের ফল ঘোষণার পর মানিক মৈত্রের ওপর চড়াও হয় শ্যামল ও তাঁর দলবল। অভিযোগ, লোহার রড দিয়ে মানিককে নৃশংসভাবে আঘাত করা হয়েছিল। এই ঘটনার দীর্ঘ সময় পর সিবিআই-এর জালে ধরা পড়ল এই খুনের প্রধান অভিযুক্ত।