এআই দিয়ে মায়ের ছবি বিকৃত করে ব্ল্যাকমেল, রহস্যমৃত্যু কিশোরের!
June 19, 20265:25 am

অণ্ডালে স্কুলছাত্রের রহস্যমৃত্যু: পুলিশের দ্বারস্থ শোকাতুর পরিবার
পশ্চিম বর্ধমান: অণ্ডালে এক স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছে তার পরিবার। গত ৬ জুন অণ্ডাল থানা এলাকার নিজ বাসভবন থেকেই ওই কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।
পরিবার সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরেই কিশোরটি মানসিকভাবে অত্যন্ত বিপর্যস্ত ছিল। সে অস্বাভাবিকভাবে চুপচাপ হয়ে গিয়েছিল এবং কারও সঙ্গে সেভাবে কথা বলছিল না। তবে ঠিক কী কারণে সে এমন চরম সিদ্ধান্ত নিল বা তার মানসিক অস্থিরতার নেপথ্যে কী কারণ ছিল, তা নিয়ে অন্ধকারে পরিবারের সদস্যরা। প্রাথমিকভাবে পুলিশ একে অস্বাভাবিক মৃত্যু হিসেবে গণ্য করে তদন্ত শুরু করলেও, পরিবারের অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।