জলপথে আরও অপ্রতিরোধ্য ভারত! নৌবাহিনীতে ৩ শক্তিশালী জাহাজ যুক্ত করে বাংলায় বড় বার্তা মোদীর

জলপথে আরও অপ্রতিরোধ্য ভারত! নৌবাহিনীতে ৩ শক্তিশালী জাহাজ যুক্ত করে বাংলায় বড় বার্তা মোদীর

কলকাতা: যোগ দিবস এবং বিশ্ব হাইড্রোগ্রাফি দিবসের জোড়া লগ্নে ভারতীয় নৌবাহিনীর মুকুটে জুড়ল নয়া পালক। বাংলার মাটি থেকেই দেশের সামুদ্রিক নিরাপত্তা ও বাণিজ্যের এক নতুন দিগন্তের উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিন ভারতীয় নৌবাহিনীর বহরে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলো তিনটি অত্যাধুনিক এবং শক্তিশালী জাহাজ— ‘আইএনএস অগ্রে’, ‘দুনাগিরি’ এবং ‘সংশোধক’

অনুষ্ঠানে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী বলেন, “আজকের দিনটি সত্যিই অত্যন্ত বিশেষ। বিশ্বজুড়ে যখন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হচ্ছে, ঠিক সেই সময়ে বাংলার মহান মাটিতে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।”

দেশবাসীর উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়ে মোদী আরও জানান, বিশ্ব হাইড্রোগ্রাফি দিবসে ভারতের সবচেয়ে উন্নত হাইড্রোগ্রাফি জাহাজ ‘আইএনএস সংশোধক’ নৌবাহিনীর অন্তর্ভুক্ত হলো। এর ফলে ভারতের সামুদ্রিক প্রতিপত্তি ও ক্ষমতা যেমন বহুগুণ বৃদ্ধি পেল, তেমনই দেশের জাতীয় নিরাপত্তা এবং ভবিষ্যৎ বাণিজ্যের ক্ষেত্রেও এক নতুন ও সুরক্ষিত দিগন্ত খুলে গেল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *