লক্ষ্মীর ভাণ্ডার বনাম অন্নপূর্ণা যোজনা: বড় ঘোষণা অর্থমন্ত্রীর

লক্ষ্মীর ভাণ্ডার বনাম অন্নপূর্ণা যোজনা: বড় ঘোষণা অর্থমন্ত্রীর

কলকাতা: নতুন সরকারের ‘অন্নপূর্ণা যোজনা’ নিয়ে বড় বার্তা দিলেন অর্থমন্ত্রী। আগের সরকারের জনপ্রিয় প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর সাথে নতুন এই যোজনার মূল পার্থক্য তুলে ধরতে গিয়ে তিনি প্রকল্পের স্বচ্ছতা ও লক্ষ্যের কথা স্পষ্ট করলেন।

অর্থমন্ত্রী বলেন, “লক্ষ্মীর ভাণ্ডার ছিল সর্বজনীন (Universal)। সেখানে ধনী-দরিদ্র নির্বিশেষে সকল মহিলাই সুবিধা পেতেন। কিন্তু আমাদের অন্নপূর্ণা যোজনার লক্ষ্য সম্পূর্ণ আলাদা।”

তিনি আরও যোগ করেন, “আমরা চাই প্রকৃত অসহায় ও অভাবী মানুষরা এই প্রকল্পের সুফল পান। যাঁদের এই সহায়তার সবচেয়ে বেশি প্রয়োজন, তাঁদের কাছেই যাতে সরকারি অর্থ পৌঁছায়, সেই লক্ষ্যেই কাজ করছে বর্তমান সরকার।”

অর্থাৎ, সব স্তরের মানুষের বদলে সমাজের প্রান্তিক ও দুস্থ মহিলাদের অগ্রাধিকার দেওয়ার দিকেই এই নতুন প্রকল্পের মূল নজর, এমনটাই ইঙ্গিত দিলেন অর্থমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *